সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক সিফাত রেজা

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) সিফাত রেজা অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার এবং শিক্ষার্থী অপহরণ মামলার রহস্য উদঘাটন ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য প্রথমবারের মতো জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক অফিসার নির্বাচিত হয়েছেন। তাঁর সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন বাঘা থানার সকল পুলিশ কর্মকর্তা।

 

বুধবার (১৩ আগস্ট ২০২৫) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম তার হাতে সাফল্য পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে এস.আই সিফাত রেজা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারী দায়িত্বপালনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। তকে তিনি তার পুরস্কার প্রাপ্তির জন্য থানার ও ওসি ও জেলা পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান এ সাফল্যকে থানার জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমরা বিভিন্ন বিষয়ে পর-পর চারবার পুরস্কৃত হলাম। এ জন্য তিনি সকল অফিসার ও কনষ্টেবলদের ধন্যবাদ জানান।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: August 14, 2025 | সময়: 5:56 pm | Daily Sunshine