, , ।
স্টাফ রিপোর্টার ঢাকা :
দিনাজপুর অঞ্চলের অন্তর্গত জয়পুরহাট জেলায় সম্প্রতি ব্র্যাক ব্যাংক একটি দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল এজেন্ট ব্যাংকিং অফিসার (এএফও) এবং এজেন্টদের সক্ষমতা ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করা।
২৩ জুন ২০২৫ আয়োজিত এই কর্মশালায় মাঠপর্যায়ের কর্মকর্তারা একত্রিত হয়ে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতকরণ এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে বেস্ট-প্র্যাকটিস অনুশীলনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার আবু সুফিয়ান কবিরাজ, দিনাজপুর অঞ্চলের টিম লিড মো. আবু সাঈদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বিডিএম) আহানুর হাবিব মণ্ডল, এজেন্ট ব্যাংকিং অফিসার জাহিদ হাসান এবং দিনাজপুর অঞ্চলের জয়পুরহাট জেলার অফিসার আব্দুর রাজ্জাক।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাহককেন্দ্রিক সেবা, টিমওয়ার্ক এবং মাঠপর্যায়ে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও কর্মশালায় অপারেশনাল চ্যালেঞ্জ, কমপ্লায়েন্স এবং সামনের প্রান্তিকে আরও ভালো ফলাফল অর্জনের কৌশলগত দিকনির্দেশনা নিয়েও আলোচনা করা হয়।
কর্মশালার শেষ পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুর অঞ্চলের রিজিওনাল কোঅর্ডিনেটর গাজী জুনায়েদ হোসেন তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন নতুন মাইলফলক অর্জনের ব্যাপারে সকলের প্রতি আহব্বান জানান।
এই আয়োজনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, “এই উদ্যোগ মাঠপর্যায়ের এজেন্ট ব্যাংকিং টিমকে ক্ষমতায়ন ও দক্ষ করে তোলার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। দেশব্যাপী আধুনিক ও উপভোগ্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা দক্ষ জনবল ও বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে এগিয়ে যাচ্ছি।”
সানশাইন /শামি