সর্বশেষ সংবাদ :

বাগেরহাটে জুলাই আগস্ট গণঅভ্যুথানে শহীদের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে জুলাই আগস্ট গণঅভ্যুথানে নিহত শহীদরে স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা বিএনপির দলিয় কার্যলয়ে জেলা ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

 

প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
ওলামা দলের আহবায়ক শেখ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফ্ফর রহমান আলম, জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আসাফু দৌলা জুয়েল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত।

নকীব মিজান /শামি


প্রকাশিত: July 18, 2025 | সময়: 3:01 pm | Daily Sunshine