সর্বশেষ সংবাদ :

নাচোলে এক আদিবাসী ব্যাক্তির লাশ উদ্ধার

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক আদিবাসী ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানা সূত্রে জানাগেছে, গত ০৭/০৭/২৫ ইং তারিখ নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের পীরপুর রুহীমারী গ্রামের মৃত গোদরাই মুর্মুর ছেলে ঘীনা মুর্মু(৫০) নামো ঝিকড়া গ্রামে তার ভাগ্নীর মেয়ের বিয়ের দাওয়াত খেতে যায়। তার পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ না করতে পেরে আত্বীয় স্বজনের বাড়ীতে খোঁজ করতে থাকে।

 

গত বুধবার দিবাগত রাত ১০টায় তার পরিবারের সদস্যরা জানতে পারে যে নামো ঝিকড়া খাড়িতে মরদেহ পড়ে আছে। এলাকাবাসী নাচোল থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ জানান, নাচোল থানা একটি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সানশাইন /ডলার/শামি


প্রকাশিত: July 10, 2025 | সময়: 7:36 pm | Daily Sunshine