, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচী পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির বিগত দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রদল রাজশাহীর তৃণমূল ইউনিটে সাংগঠনিক তৎপরতা এবং যোগ্য নেতৃত্ব বাছাই কার্যক্রম চলছে। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে কলেজ শাখাগুলোতে প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নওহাটা সরকারি ডিগ্রি কলেজে নওহাটা পৌরসভা ছাত্রদলের আয়োজনে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা করেছে।
প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন। আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল। এদিন শাহ্ মখদুম কলেজ, নওহাটা সরকারি ডিগ্রি কলেজসহ রাজশাহীর বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।