সর্বশেষ সংবাদ :

বাঘায় মাদক উদ্ধার,১৭ মামলার আসামী-সহ দু’জন আটক

নুরুজ্জামান,বাঘা :

রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলায় অভিযান চালিয়ে একশ পিচ ইয়াবা ও গাঁজা-সহ এবার পেশাদার দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নামে বিভিন্ন থানায় ১৭ টি মাদক মামলা রয়েছে।(৮ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে বাঘা পৌর এলাকা থেকে পুলিশ তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, মোঃ সুমন(৪০), পিতা মোঃ আব্দুল মজিদ ও মোহাম্মদ সনেট(৪১)পিতা মোঃ জমশেদ আলী, উভয় সাং পঞ্চবাটি. থানা-বোয়ালিয়া. আর.এম.পি রাজশাহী। এদের কাছ থেকে পুলিশ ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা পেয়েছেন। এর মধ্যে থানার (সি.ডি.এম.এস) রেকর্ডপত্র যাচাই করে দেখা যাই ,অভিযুক্ত সনেট এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ টি মাদক মামলা রয়েছে।

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, অত্র থানায় কর্তব্যরত অফিসার ইনচার্জ একজন চৌকশ পুলিশ অফিসার। তিনি এ থানায় ছয়মাস পূর্বে যোগদানের পর থেকে ইতোমধ্যে পর-পর দুইবার জেলার মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসাবে স্বীকৃতি পেয়েছেন। একই সাথে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার দেখিয়ে বাঘা থানা পর-পর তিনবার প্রথম স্থান অর্জন করেছেন । এর ফলে অন্যান্য অফিসারদের মধ্যে কাজের গতি ফিরেছে। তাঁরা প্রতিনিয়ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

বাঘা সীমান্ত এলাকার স্কুল শিক্ষক আনোয়ার হোসেন জানান, অত্র উপজেলায় দু’টি বিজিবি ক্যাম্প থাকার পরেও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে রাতের আধারে হর হামশে দেশের অভ্যান্তরে ফেন্সিডিল,ইয়াবা ও হিরোইন-সহ নানা রকম মাদক প্রবেশ করছে। এ দিক থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বিজিবি-সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করে চলেছেন বাঘা থানা পুলিশ। তারা একের-পর এক মাদক উদ্ধার সহ আসামী আটক করছেন ।তাদের এই কর্ম তৎপরতা দেখে খুশি বাঘার সাধারন মানুষ।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আমরা সাধ্যমত দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছি। অপরাধীদের গ্রেফতার করতে হবে এটা সরকারি নির্দেশ। তবে পর-পর দুইবার শ্রেষ্টত্বের পুরুস্কার পাওয়া বিষয়ে তিনি সকল প্রাপ্তি বাঘা থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বলে অভিমত ব্যক্ত করেন। তিনি আরো জানান, মঙ্গলবার রাতে ধৃত দুই মাদক ব্যবসায়ীকে বুধবার(৯ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সানশাইন /নুরুজ্জামান /শামি


প্রকাশিত: July 9, 2025 | সময়: 4:00 pm | Daily Sunshine