নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেককাটা সহ নানান আয়াজনর মধ্যে দিয়ে পালিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২২ বছর পূর্তি ও ২৩ বছরে পর্দাপন অনুষ্ঠান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ জেলা প্রেস ক্লাবে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. হাছানাত আলী। নওগাঁ জেলার প্রেস ক্লাবের সভাপতি এএসএম রায়হান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চৌধুরী, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের, নওগাঁ রিপোটার্স ইউনিটি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সুধীজন উপস্থিত থেকে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির উত্তোরোত্তর সম্বৃদ্ধি ও সাফল্যে কামনা করেন এবং আগামীতে এনটিভি দেশ ও জাতীর কল্যাণে নিরলস ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৫ | সময়: ২:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ