বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: চলছে বর্ষা কাল। বরেন্দ্র অঞ্চলে বাড়ির চারপাশে বৃক্ষ রোপনের উপযুক্ত সময়। আর এ সময়টাকে কাজে লাগাতে নতুন উদ্যোগে নিয়েছেন রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
বৃহস্পতিবার বেলা ৩টার সময় উপজেলার বাধাইড় ইউপির জুমারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রায় ২৬০ শিক্ষার্থীর হাতে ফলজ, ওষুধিসহ নানান জাতের বিনামূল্যে এক হাজারের বেশি চারা গাছ তুলে দিলেন ইউএনও। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা একেএম সারোয়ার জাহান পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান জুমারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা খাতুন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
জুমারপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা খাতুন জানান,তানোর তথা বরেন্দ্র অঞ্চলে খড়া প্রবল এলাকা। উপজেলা নির্বার্থী অফিসার একজন বৃক্ষ প্রেমিক বললেই চলে। কারণ এর আগে কোন অফিসার এমন উদ্যোগ নেননি। প্রতিটি শিক্ষার্থীর হাতে চার টি করে চারা তুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা কথা দিয়েছে তারা নিজেরাই এসব চারা নিজের বাড়ির পাশে রোপন করে পরিচর্জা করবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেন,তানোর উপজেলা পুরো বরেন্দ্র অঞ্চল। এঅঞ্চলে ফাকা মাঠ বেশি গাছ কম। তাই এ অঞ্চল প্রচুর গাছ লাগানো প্রয়োজন বলে আমার মনে হয়েছে। তাছাড়া আমিও নিজেও গাছ লাগাতে ভালবাসি। আমার নিজ বাড়ির পাশেও অনেক রকম গাছ নিজে হাতে লাগাইছি। তানোর উপজেলায় প্রথম এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিতে পেরেছি। আগামী অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও একে একে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।