, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এইচএসসি পরীক্ষার সময় এক পরীক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন বরেন্দ্র কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার সময় রুম নং ২০২-এ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলহাজ্ব সুজাউদৌলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার হিমু (রোল: ৪০০৭৫২, রেজিঃ নং: ২০১২৮৪৩১৪২)। পরে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন। প্রসঙ্গত, হিমু আলহাজ্ব সুজাউদৌলা কলেজের নিয়মিত শিক্ষার্থী এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।