সর্বশেষ সংবাদ :

পোরশা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সুদেব আটক

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুদেব সাহা(৬৩)কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে শিশা ভবানীপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

সে সংশ্লিষ্ট গ্রামের মৃত সিতানাথ সাহার ছেলে। গত নভেম্বর মাসে পোরশায় থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।

কামরুজ্জামান /শামি


প্রকাশিত: July 1, 2025 | সময়: 7:10 pm | Daily Sunshine