সর্বশেষ সংবাদ :

রহনপুর মুক্ত দিবস পালন

গোমস্তাপুর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রহনপুর পৌরসভার আয়োজনে সোমবার সকালে রহনপুর আহমদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ। র‌্যালিপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, মোস্তফা কামাল, মাহতাবুল আলম নুরী ও আবদুল মজিদ। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এছাড়া রহনপুর পৌর আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।


প্রকাশিত: December 12, 2023 | সময়: 5:41 am | সুমন শেখ

আরও খবর