সর্বশেষ সংবাদ :

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গাইবান্ধায় স্কুলছাত্রীকে দলবেঁধে ‘ধর্ষণ’

সানশাইন ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গোপনে ধারণ করা গোসলের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক স্কুলছাত্রীকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
স্কুলছাত্রীর মা দুই যুবককে আসামি করে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বলে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান। আসামিরা হলেন- রায়হান রহমান (২০) ও শাকিল আহমেদ ওরফে মিম (২৫)।
মামলার বরাতে পুলিশ জানায়, স্কুলছাত্রীর টিউবয়েলে গোসলের দৃশ্য গোপনে ধারণ করেন রায়হান। তিনি সেই ভিডিও স্কুলছাত্রীকে দেখিয়ে অশালীন প্রস্তাব দেন। স্কুলছাত্রী তাতে রাজি না হওয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এক পর্যায়ে ভিডিওটি ফোন থেকে ডিলিট করার আশ্বাস দিয়ে রায়হান ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এরপর আরও দুই দিন তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে।
২৪ জুন স্কুলছাত্রীকে ডেকে নেয় রায়হানের বন্ধু শাকিল। তিনিও একই কায়দায় স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্কুলছাত্রী বাড়ি এসে বিষয়টি পরিবারকে জানায়। ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, স্কুলছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


প্রকাশিত: June 30, 2025 | সময়: 4:03 am | সুমন শেখ