সর্বশেষ সংবাদ :

পবায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ব্যক্তির মৃ’ত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার তেবাড়িয়া গ্রামে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।
তিনি জানান, নিহত মোজাম্মেল হোসেন (৪৫) সকালে গাছে উঠে কাঁচা বাঁশের ঝোঁকা দিয়ে আম পাড়ছিলেন। গাছটির ভেতর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল। আম পাড়ার সময় বাঁশের ঝোঁকাটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: June 27, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ