সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে তিন বছরের সন্তান রেখে প্রেমিকের হাত ধরে উধাও এক নারী

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে তিন বছর চার মাসের ছেলে সন্তান রেখে নগদ টাকা নিয়ে ১৯ বছর বয়সী এক নারী প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন। গত শুক্রবার সকাল ১০ টার দিকে ঘরে ছেলেকে রেখে আছিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর (ফকিরপাড়া) গ্রামে।
এ ঘটনার পর ছেলে সন্তানকে নিয়ে থানায় হাজির হয়ে বাবা রাসেল রানা (২২) গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাসেল রানার সাথে একই ইউনিয়নের দারাজপুর গ্রামের ওই মেয়ের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে আসে একটি ছেলে সন্তান। গত ৬ জুন সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে মাটি আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসে নি তিনি।
তিন বছর চারমাসের একটা ছেলে সন্তান রেখে নগদ ১০ হাজার টাকা ও কাপড়চোপড় নিয়ে তিনি পালিয়ে গেছেন পরিবারের সদস্যরা জানান। তার স্বামী রাসেল রানা ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত আছিয়ার কোন সন্ধান মেলে নি।
স্বামী রাসেল রানা বলেন, পারিবারিক ভাবে আমাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হতো। আমাদের তিন বছরের একটা ছেলে সন্তান রয়েছে। আমি ভাবতেও পারিনি সে এভাবে পালিয়ে যাবে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।
রাসেলের বাবা মোতাহার হোসেন বলেন, পুকুরে মাটি আনার জন্য বাড়ি থেকে বের হয়ে তাদের বৌমা আর বাড়ি ফিরে আসে নি। বাড়িতে রাখা নগদ ১০ হাজার টাকা ও কাপড়চোপড় সঙ্গে নিয়ে যান তিনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। শেষে থানায় অভিযোগ দিয়েছি। সন্ধান ও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


প্রকাশিত: June 21, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ