বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: টিএমএসএস মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ সেশনে এমবিবিএস কোর্সে ১৭তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান মঙ্গলবার ঠেঙ্গামারা বগুড়ায় প্রফেসর ডাঃ একেএম মাসুদুর রহমান হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্স কাউন্সিল এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ সায়েবা আক্তার । তিনি তার বক্তব্যে বলেন আজকে যারা শিক্ষার্থী আগামী দিনে তারা ডাক্তার হবে। ডাক্তার হয়ে সবাইকে মানব সেবাই আত্মনিয়োগ করতে হবে। পড়াশুনার পাশাপাশি সবাইকে যোগ্য মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের জনগণের সেবাই নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে।
গেস্ট অফ অনার হিসাবে উপ¯ি’ত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস গ্রান্ড হেলথ সেক্টরের নির্বাহী পরামর্শক প্রফেসর ডাঃ মওদুদ হোসেন আলমগীর , শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ওয়াদুদুল হক তরফদার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বগুড়ার কনভেনার অধ্যাপক ডাঃ মোঃ আফজারুল হাবিব প্রমূখ। আরও বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালনা পর্ষদ এর উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান, টিএমসি ও আরসিএইচ এর পরিচালক বিগ্রেঃ জেনারেল (অবঃ) ডা. মোঃ জামিলুর রহমান। অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ মোঃ অনুপ রহমান চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভাগীয় প্রধানগণ,ডাক্তারগণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।