সর্বশেষ সংবাদ :

বাঘায় বৈদ্যুতিক শকে শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় বিদ্যুতের শক খেয়ে একজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি আড়ানী মোমিনপুরে এই ঘটনা ঘটে। মৃত আমান উল্লাহ উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পূর্বচকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় লোকজন জানান, শিক্ষক আমান উল্লাহ সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে জানালা দিয়ে বিদ্যুতের সংযোগ করছিল। বিদ্যুতের তার লিক থাকায় জানালা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তিনি শক খেয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঘা হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে শিক্ষক আমান উল্লাহর মৃত্যুতে তার পিতা আব্দুল খালেক একেবারে ভেঙ্গে পড়েছেন। তাঁর মা বার-বার মুর্ছা যাচ্ছেন। একেই সাথে শোক প্রকাশ করেছেন গ্রামবাসী। এলাকার লোকজন জানান, আমান উল্লাহ একজন সৎ ও ভালো মানুষ ছিলেন।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান জানান, বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে একটি ইউডি মামলা রেকড করা হয়েছে।


প্রকাশিত: June 17, 2025 | সময়: 3:24 am | সুমন শেখ

আরও খবর