, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে হোসেন শাহনেওয়াজ সভাপতি, এ কে এস রোকন সহ-সভাপতি এবং জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার ১৪ জুন দুপুরে প্রেসক্লাব ভবন মিলনায়তে কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
হোসেন শাহনেওয়াজ সভাপতি, মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক এবং সহ-সম্পাদক পদে হারুন অর রশিদ নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি একেএস রোকন ও কোষাধাক্ষ্য পদে জাফরুল আলম নির্বাচিত হন।
এর আগে সকাল ১১টার দিকে সারাধণ সভার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণের উৎবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনার দ্বায়িত্বে ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ ও সাপ্তাহিক সোনাসমজিদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোনাব আলী।
নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫-২৭ দুই বছর দ্বায়িত্ব পালন করবেন। নব নির্বাচিত কমিটি প্রেসক্লাবের সকল সদস্য সহ জেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধি লক্ষ্যে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বর্তমান সাধারণ সম্পাদক ও সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম নির্বাচন চলাকালীন সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সাংবাদিক জাফরুল আলমের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি।