সর্বশেষ সংবাদ :

ইসরায়েলি বিমান হামলায় ইরানি সেনাপ্রধান নিহত: আইআরএনএ

সানশাইন ডেস্ক: ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিতেও বলা হয়, ইসরায়েলি হামলায় সেনাপ্রধান মেজর জেনারেল বাকেরি নিহত হয়েছেন। পৃথক হামলায় রেভল্যুশনারি গার্ডসের প্রধান মেজর জেনারেল সালামিও নিহত হন। ইরানের কয়েক ডজন পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে শুক্রবার (১৩ জুন) বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিব হুমকি দিয়েছে, এই হামলার মধ্য দিয়ে তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার দীর্ঘমেয়াদি এক অভিযান কেবল শুরু হলো।
ইরানের দিক থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে রেখেছে ইসরায়েল। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ইতোমধ্যেই শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা করেছে ইরান।


প্রকাশিত: June 14, 2025 | সময়: 4:06 am | সুমন শেখ

আরও খবর