সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামে এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেধা বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২১) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক (২০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, নিহত তরুণীর সঙ্গে গুরুদাসপুর এলাকার ওই দুই যুবকের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে মেসেঞ্জারে যোগাযোগের পর তারা বৃহস্পতিবার সে গুরুদাসপুরে আসে। রাতে গুরুদাসপুর থেকে ওই তরুণী সহ তিনজন মোটরসাইকেলে করে বনপাড়ার দিকে যাওয়ার পথে অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই তরুণী নিহত ও অপর দুজন আহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।


প্রকাশিত: July 25, 2026 | সময়: 3:43 am | সুমন শেখ

আরও খবর