রাবি কর্মচারী গোষ্ঠীবীমার বার্ষিক প্রিমিয়ামের চেক হস্তান্তর

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সহায়ক ও সাধারণ এবং পরিবহণ টেকনিক্যাল কর্মচারীদের গোষ্ঠীবীমার বার্ষিক প্রিমিয়ামের চেক রবিবার বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবন-১ এ মেটলাইফ ইনস্যুরেন্স কোম্পানীর নিকট হস্তান্তর করা হয়। এসময় সেখানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চেক প্রদান অনুষ্ঠানে উপাচার্য আশা প্রকাশ করেন যে, এই ইন্স্যুরেন্স কোম্পানী গোষ্ঠীবীমার আওতাভুক্ত সহশ্রাধিক কর্মচারীকে দ্রুততার সাথে হয়রানিমুক্ত সেবা প্রদানে নজির স্থাপন করবে।


প্রকাশিত: জুন ২, ২০২৫ | সময়: ৪:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ