সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিক্সার ধাক্কায় ইসমাইল হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের বংপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশুটি দৌড় রাস্তা পার হওয়ার সময় রহনপুর থেকে আড্ডাগামী একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রইসউদ্দিন জানান, কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: April 11, 2025 | সময়: 4:27 am | সুমন শেখ

আরও খবর