বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বিশ্ব তামাকমুক্ত দিবস ছিল শনিবার। ব্যতিক্রমী উদ্যোগে রাজশাহী বিভাগীয় কমিশনার আফিস এবার দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার বিকালে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ নিজেই এ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন।
এর আগে শারীরিক শিক্ষা কলেজ গেট থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে কলেজটির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের কাছে জানতে চান সেখানে কোনো ধুমপায়ী আছে কিনা। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে না সূচক জবাব দিলে তিনি সবাইকে নিয়ে খেলার মাঠে যান।
এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মো. হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।