সর্বশেষ সংবাদ :

ভবানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজান আলী

স্টাফ রিপোর্টার, বাগমারা: উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সহকারি অধ্যাপক রমজান আলী সরদার। গত বুধবার তিনি শিক্ষা মন্ত্রনালয়ের এক চিঠির মাধ্যমে এই দায়িত্ব বুঝে পান এবং ওই দিন তিনি এই দায়িত্বভার গ্রহন করেন। এ সময় কলেজের শিক্ষক কর্মচারীরা নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজান আলী সরদারকে ফুল দিয়ে বরণ করে নেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যক্ষ হাতেম আলী। কিন্তু ৫ আগস্ট বৈসম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে হাতেম আলী পদত্যাগ করতে বাধ্য হন। পরে মাস খানেক অচলাবস্থার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক আব্দুস সাত্তার। চলতি মাসের ৩ মে আব্দুস সাত্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করলে কলেজটি আবার অভিভাবক হীন হয়ে পড়ে। এই অবস্থায় কলেজে পরিচালনা সহ নানাবিধ সদস্যা দেখা দেওয়ায় কলেজের ষ্টাফ কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক রমজান আলী সরদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ন্যাস্ত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কলেজের এ সংক্রান্ত লিখিত সিদ্ধান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষরে মন্ত্রনালয়ে পাঠালে তা অনুমোদন করা হয়। এ দিকে রমজান আলী সরদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার বিষয়টিতে ইতিবাচক ও সময়োপযোগি বলে বলে অভিমত ব্যক্ত করেছেন শিক্ষক ও কর্মচারীরা। তাদের মতে রমজান আলী সরদার দীর্ঘদিন ধরে এই কলেজে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কর্মদক্ষতা ও সৃজনশীলতা দিয়ে কলেজটিকে সুন্দর সুষ্ঠ ভাবে পরিচালনা করবেন এটাই তাদের প্রত্যাশা।


প্রকাশিত: May 30, 2025 | সময়: 4:08 am | সুমন শেখ