জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে মাসব্যাপী শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে গত বুধবার সকালে শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক স¤পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ অন্যরা।
মেলায় হস্ত, বস্ত্র, কুটির শিল্প, প্রসাধনী, কসমেটিকস সহ ৪০টি দোকানে বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও শিশু-কিশোরদের আনন্দ-বিনোদন ও খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা।


প্রকাশিত: মে ২৯, ২০২৫ | সময়: ৪:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ