সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ভূমিমেলা সমাপনী ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্ট, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, ভূমি উন্নয়ন কর দিন নিয়ম মেনে, ভূমির মালিকানা রাখুন নিরাপদে ভূমির মালিকানা প্রমানে, দাখিলা নিন নিজ উদ্যোগে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ৩ দিনব্যাপি ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম স্বাগত বক্তব্যে ও উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার ফায়সাল আহমেদ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা শারমিন, কানুনগো ত্রিশাদ কুমার সাহা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনজুর রহমান ও আতিকুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ভূমি সেবা মেলা উপলক্ষ্যে ভূমি সেবা গ্রহিতারা স্বতঃস্ফূর্ত ভাবে তিন দিনব্যাপী মেলায় ভূমি সেবা পেয়ে সস্তোষ প্রকাশ করেছে।


প্রকাশিত: May 28, 2025 | সময়: 4:16 am | সুমন শেখ

আরও খবর