সর্বশেষ সংবাদ :

রাকাবের পরিচালনা পর্ষদের ৫৯২তম সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৯২তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, এনডিসি; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি; প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা: আব্দুল হাই সরকার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ অংশগ্রহণ করেন।
সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া-কে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়। সভায় ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


প্রকাশিত: May 23, 2025 | সময়: 4:25 am | সুমন শেখ