, , ।
চাটমোহর প্রতিনিধি: চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ ঝুঁকি ও বিকল্প পরিকল্পনা শীর্ষক’ মতবিনিময় সভা পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া বড়াল বিদ্যা নিকেতন মিলনায়তনে রোববার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও চলনবিল রক্ষা আন্দোলন চাটমোহর উপজেলা কমিটি পাবনা এর যৌথ আয়োজনে ‘চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ ঝুঁকি ও বিকল্প পরিকল্পনা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ডা. এস.এম আতিকুর রহমান। বক্তব্য দেন, মুস্তাফিজুর রহমান মাস্টার, আবদুস সালাম, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এস.এম মিজানুর রহমান। সকল বক্তাই একমত পোষণ করেন, বুড়ি পোতাজিয়া তে কোনভাবেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নয়, অন্য কোন বিকল্প স্থানে আমাদের প্রাণের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চাই। এসময় বড়াল বিদ্যানিকেতনের সকল শিক্ষক মন্ডলী, সুধী সমাজ উপস্থিত ছিলেন।