সর্বশেষ সংবাদ :

তানোরে প্লাস্টিক সংগ্রহ ও বর্জন অভিযান

স্টাফ রিপোর্টার, তানোর: পরিচ্ছন ও সবুজ পরিবেশ প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টিতে প্লাস্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির যৌথ আয়োজনে গোল্লাপাড়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির সিনিয়ন প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল ও তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর পৌর বিএনপি একরাম আলী মোল্ল্া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির সিনিয়ন প্রোগ্রাম অফিসার এন্ডিকাস মুর্মু, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক খান, তানোর থানার এসআই নজরুল ইসলাম, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সহ সভাপতি জব্বার আলী, অর্থ সম্পাদক তুহিন পারভেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির প্রোগ্রাম অফিসার সন্তোস মিত্র, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য, (সিপি) নন্দিনী রোজারিও প্রমুখ।
বক্তারা বলেন, নিজেদের ভাল চাইলে নিজেকে সজাগ রেখে প্লাস্টিক বর্জন করতে হবে। নিজ নিজ এলাকায় পড়ে থাকা প্লাস্টিক মুক্ত করতে হবে। প্লাস্টিক নিজেদের শরীরের যেমন ঝুকি তেমনি পরিবেশ ও জমি ক্ষেতের জন্য মারাত্মক হুমকি। তাই নিজেরা দায়িত্ব নিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে হবে।


প্রকাশিত: May 21, 2025 | সময়: 4:19 am | সুমন শেখ