সর্বশেষ সংবাদ :

তানোরে ফার্মেসীর আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজারে ছোট-বড় অনেক ফার্মেসী রয়েছে। কিছু কিছু ফার্মেসী ছাড়া অধিকাংশ ফার্মেসীগুলোই চলে ঔষুধ বিক্রির নামে মাদক জাতীয় দ্রব্য বিক্রি। যুবকসহ অনেক পেশার মানুষ হাত বাড়ালেই ওই সব ফার্মেসীগুলোতে মাকদদ্রব্য অনায়াসে পাচ্ছে। যার ফলে নেশা খোরদের উৎপাতও বেড়ে গেছে। ওইসব ফার্মেসীগুলো কোন কিছু তোয়াক্কা না করে দেদারচে বিক্রি করছে মাদক জাতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট। নেশার টাকার জন্য নেশা খোররা বিভিন্ন অপরাধেও জড়িয়ে পড়ছে। বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা।
মাদকের অভিযান হিসাবে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি টিম শনিবার বিকালে তানোরে কালিগঞ্জ বাজারে ময়েজ উদ্দিনের ফার্মেসীতে অভিযান চালিয়ে মাদক সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লার হাজী মেছের আলীর পুত্র ময়েজ উদ্দিন (৭৩) ময়েজ উদ্দূূীনের পুত্র খোকন (৩৫), রিয়াজ উদ্দীনের পুত্র হাফিজুর রহমান (৩৫), রাইতান বড়শো গ্রামের সাইদুর রহমানের পুত্র ইসমাইল হোসেন (২৬), এবং ওহাব আলীর পুত্র ছারু খান (২৯)।
গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার কালিগঞ্জ বাজারের ময়েজ উদ্দিনের ফার্মেসীতে অভিযান ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং নগদ ৪১ হাজার ৩শ’ টাক জব্দ করের র‌্যাবের সদস্যরা।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাসিন্দা মহল্লার ময়েজ উদ্দিন তার ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায়। র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে তানোর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
বিশেষ করে ফার্মেসীর বৈধ অনুমতির আড়ালে ট্যাপেন্টাডল ও ফেন্সিডিলের মতো মাদকদ্রব্য মজুদ ও বিক্রি করছিল তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, এ ঘটনায় র‌্যাব-৫ বাদি হয়ে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


প্রকাশিত: July 8, 2025 | সময়: 5:28 am | সুমন শেখ