সর্বশেষ সংবাদ :

মোহনপুরে শ্রমিক দলের কমিটি বিলুপ্ত! বিএনপির তীব্র নিন্দা

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুরে উপজেলা শ্রমিক দলের কমিটি সম্প্রতি বিলুপ্ত ঘোষণা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা কমিটি বিলুপ্ত ঘোষণা প্রত্যাহার করার জন্য জেলা কমিটিকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। অন্যথায় জেলা কমিটির বিরুদ্ধে মাঠে নেমে তিব্র প্রতিবাদের ঘোষণা দেন।

 

সোমবার (১৯ মে) সন্ধায় উপজেলা বিএনপির কার্যালয়ে কমিটি বিলুপ্তির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপক আব্দুস সামাদ। উপজেলা শ্রমিক দলের সদ্য বিলুপ্ত ঘোষিত কমিটি পূর্ণবহাল রাখার দাবিতে ২৪ ঘটার আলটিমেট দেন তিনি। এ একই আল্টিমেট দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটনসহ অন্যান্য নেতাকর্মীরা। পরে কমিটি বিলুপ্তির প্রতিবাদে গণস্বাক্ষর করেন নেতাকর্মীরা।

 

সভায় বক্তরা বলেন, উপজেলা শ্রমিক দলের কমিটি কেউ একক ভাবে বিলুপ্ত করতে পারে না। যদি এই নিয়ে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তার জন্য জেলা শ্রমিক দলের সভাপতিই দ্বায়ী থাকবে।

 

এই সময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা সাজ্জাদ, নাহিদ হাসান পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, আরিফ সরকার, হাবিব, কলেজ শাখার ছাত্রনেতা সাব্বির সহ প্রমূখ।

সানশাইন /রাসেল/শামি


প্রকাশিত: May 20, 2025 | সময়: 8:13 pm | Daily Sunshine