সর্বশেষ সংবাদ :

পবায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। শনিবার দুপুরে উপজেলার পারিলা ইউনিয়নের উজিরপুকুর এলাকায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী, ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. আবুল কাশেম।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান, সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন অবস্থা সরেজমিনে পর্যালোচনা করতেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুল রহমান পবায় আসেন। এসময় তিনি পারিলা ইউনিয়নের উজিরপুকুর এলাকার দুইটি সিসি ঢালাই রাস্তা ও একটি কাঁচা মাটির রাস্তা পরিদর্শন করেন।
তিনি আরও জানান, ইউনিয়নের উজিরপুকুর এলাকায় গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ৩৫০ মিটার ও ২৮০ মিটার ডব্লিউবিএম দুইটি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। এই ৩৫০ মিটার রাস্তা বরাদ্দ ছিল ৩ লাখ ১৫ হাজার টাকা। এই রাস্তা দুইটির কাজ পরিদর্শনে এসেছিলেন তিনি।
উজিরপুকুর এলাকার বাসিন্দা আলহাজ্ব মসলেম উদ্দিন মন্ডল জানান, আমি গত বছর এই সময় রাস্তায় কাঁদা-পানি জমে থাকতে দেখেছি। তখন হাঁটা-চলাচলের অনেক কষ্ট হতো। এখন আর কষ্ট হচ্ছে না। এই বাজেটে ডব্লিউবিএম রাস্তার কাজটি ভালো হয়েছে।


প্রকাশিত: May 18, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ

আরও খবর