মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
“শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের সিংড়ায় থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় সিংড়া থানা চত্বরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংড়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন,
”পুলিশের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। ‘ওপেন হাউজ ডে’ আয়োজনের মূল উদ্দেশ্যই হলো পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে আনা। আমরা চাই আপনারা সরাসরি আমাদের কাছে আপনাদের সমস্যার কথা বলুন।
তিনি আরো বলেন,নাটোর জেলাকে অপরাধমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তবে এই কাজে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে আমরা সিংড়াবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে বদ্ধপরিকর।”
সানশাইন /শামি