সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে উন্নয়ন কাজের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিশ্বব্যাংকের ব্যাংকের অর্থায়নে- লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআর আরপি)এর আওতায়- স্থানীয় পৌরসভার ১নম্বর ওয়ার্ডের- সুগার মিল হতে বুলুপাড়া – চড়কতলি সড়কের প্রায় এক কিলোমিটার (প্রকৃতপক্ষে ৯০৫মিটার )অংশের সংস্কার করণ (উন্নয়ন) কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে এগারো টায় এ সড়কটির উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত ডেপুটি কমিশনার (রাজস্ব) সবুর আলী। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো: রেজা, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। এ জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ লাখ টাকা। পৌরসভার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে- আগামী জুলাই মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।


প্রকাশিত: May 18, 2025 | সময়: 4:09 am | সুমন শেখ

আরও খবর