সর্বশেষ সংবাদ :

মোহনপুরে কেশরহাট সাফল্য মডেল স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান

মোহনপুর প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতায় মোহনপুর উপজেলার কেশরহাট সাফল্য মডেল স্কুলের শিক্ষার্থীদের সাফল্য অর্জনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী।
সাফল্য মডেল স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক ফিরোজ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি রজুফা বেগম, সাবেক প্রধান শিক্ষক মামুন অর রশিদ, সাবেক শিক্ষক মাহবুবা খাতুন সহ সকল শিক্ষক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাফল্য মডেল স্কুলের পরিচালক সাহাবুল ইসলাম শিহাব।
আয়োজক সূত্র জানায়, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতায় ২০২৪ সালে অনুষ্ঠেয় বার্ষিক বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে এই বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী।
এছাড়াও এ স্কুলের মোট ৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৬ জন বৃত্তিপ্রাপ্ত হওয়াই মোহনপুরে শীর্ষস্থান দখল করেছে এই স্কুলটি।


প্রকাশিত: মে ১৭, ২০২৫ | সময়: ৪:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ