, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির। সোমবার বিকালে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আওয়ামী লীগের ষড়যন্ত্র, নৈরাজ্য ও ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা শাহিন আকতার।
এই সময় উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবনেতা মির্জা শওকত, শাহারিয়ার সাজ্জাদ, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাকিবুল হাসান লিটন, আরিফ, নাহিদ পারভেজ হিমু, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ধূরইল ইউনিয়ন সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, মৌগাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউনুস আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনছার আলী মাস্টারসহ প্রমূখ।