সর্বশেষ সংবাদ :

নাচোলে ডেভিল হান্ট অপারেশনে দুদিনে পৌরসভার মেয়রসহ ৯ জনকে আটক

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেভিল হান্ট অপারেশনে পৌরসভার মেয়রসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। নাচোল থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুকে গ্রেপ্তার করেছে।
এছাড়া অন্য আটককৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ, নাচোল সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, রনি আহম্মেদ ও শফিকুল ইসলাম।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নেজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিতাইচন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (ছোট রফিক), নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হককে গ্রেপ্তার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী।


প্রকাশিত: May 11, 2025 | সময়: 5:37 am | সুমন শেখ