, , ।
সানশাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার (১৯ জুন) রাতে ওই ২০ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় অংশে অবস্থান করছেন।
শনিবার (২০ জুন) সকালে বিজিবির ৫৯ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে আসতে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নিয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি টহল দলের তৎপতরায় ২০ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থায় করছে। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে সীমান্তে বিজিবির সাথে বাংলাদেশী স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলেছে।