, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেভিল হান্ট অপারেশনে পৌরসভার মেয়রসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। নাচোল থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুকে গ্রেপ্তার করেছে।
এছাড়া অন্য আটককৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ, নাচোল সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, রনি আহম্মেদ ও শফিকুল ইসলাম।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নেজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিতাইচন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম (ছোট রফিক), নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হককে গ্রেপ্তার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী।