, , ।
সাপাহার প্রতিনিধি: সাপাহারে ১১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের গণসমাবেশ সফল করতে সাপাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় সাপাহার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলনের নওগাঁ জেলা সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম। সাপাহারে চরমোনাইয়ের পীর সাহেবর ১১ মে’র গণসমাবেশকে সফল করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকলের শান্তিপুর্ণ সাহায্য সহযোগিতা কামনা করেন।
এসময় সাপাহার শাখার সভাপতি ফারুক আহমেদ, সেক্রেটারী আব্দুল হালিম, সিনিয়র সহ সভাপতি হাফেজ রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি বেলাল হোসেন সহ ইসলামী আন্দোল বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার প্রায় অর্ধশত সদস্য ও প্রেসক্লবের সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।