সর্বশেষ সংবাদ :

সাপাহারে সরকারীভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

সাপাহার প্রতিনিধি: সরকারীভাবে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ নওগাঁর সাপাহারে সরকারী খাদ্যগুদামে ২০২৫এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও খাদ্যবিভাগ সাপাহারের আয়োজনে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাপাহার খাদ্য গুদাম চত্বরে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভীন, গুদাম কর্তৃপক্ষ ফুড ইন্সপ্যাক্টর ওসি এল এস ডি সুলতানা রাজিয়া উপজেলা বিএনপির নেতা সাবেক পাতাড়ী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা যুবদরের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা আম আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, স্থানীয় কৃষক, সংবাদ কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে সাপাহার খাদ্যগুদামে সরকারীভাবে ৩৬টাকা কেজি দরে ৪১৯ মে.ট ধান সংগ্রহ করা হবে বলে ফুড ইন্সপ্যক্টর সুলতানা রাজিয়া জানিয়েছেন।


প্রকাশিত: May 10, 2025 | সময়: 4:09 am | সুমন শেখ