, , ।
স্টাফ রিপোর্টার: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর বিদায়ী কার্য নির্বাহী পরিষদ নব নির্বাচিত নির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর লক্ষ্মীপুর, বাকীর মোড়স্থ নিজস্ব হাসপাতাল ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠান আয়োজনে উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাঃ হবিবুর রহমানসহ সকল সদস্যবৃন্দ এবং বর্তমান কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক খন্দকার
মিজানুর রহমানসহ নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত নব-নির্বাচিত সভাপতি, সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর বিগত তিন বছরের কমিটির উল্লেখযোগ্য সকল অর্জনসমূহের জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নব-নির্বাচিত কমিটি বরাবরের মত আগামীতেও ফাউন্ডেশন ও হাসপাতালের জন্য পূর্ণ-উদ্যোমে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে বিগত ২৬ এপ্রিল ২০২৫ শনিবার দিনব্যাপী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর হাসপাতাল ভবনে গঠনতন্ত্রের ১০ ধারা মোতাবেক আজীবন সদস্যদের সরব উপস্থিতি ও অংশগ্রহণমূলক ভোটে ২০২৫-২০২৮ ত্রি-বার্ষিক মেয়াদের জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন- সভাপতি- মোঃ আব্দুল মান্নান, সহ সভাপতি (যথাক্রমে) খন্দকার এনায়েত হোসেন বাবু, মোঃ হাসেন আলী, মোঃ মাকসুদুল করিম সম্রাট, অধ্যাপক হাসনীন খালেক।
সাধারণ সম্পাদক- খন্দকার মিজানুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক-১ মোঃ লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক-২ তরিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ- মোঃ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক- ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, স্বাস্থ্যসেবা সম্পাদক- ডাঃ আবু হেনা মোঃ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক এ.কে.মাসুদ, নির্বাহী সদস্য (যথাক্রমে)- প্রফেসর ডঃ মোঃ আবু বকর সিদ্দিক, অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু), ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন রওশন, ডাঃ মোঃ মনিরুল হক, ডাঃ এম মুর্শেদ জামান মিঞা, ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, মোঃ সেলিম রেজা খান, মোঃ এনামুল হক,
মোঃ মনিরুল হক, খোন্দকার আবুল কাসেম, ডাঃ মোঃ গাজীউল আলম রুমী, ডাঃ মুহাম্মদ আতাউল হক, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু এবং মোঃ আককাস আলী।
অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির সকলে সম্মলিতভাবে কাজ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর সকল জনসেবামূলক চলমান কর্মযজ্ঞ এগিয়ে নেয়া ও নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পণা বাস্তবায়নের প্রত্যয় ব্যাক্ত করেন।