সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে বিএনপির কর্মি সমাবেশ

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯ নং চর আষাঢ়িয়াদহ ইউনিয়নে বিএনপির কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চর আষাঢ়িয়াদহ ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টার সময় চর আষাঢ়িয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মি সমাবেশে আষাঢ়িয়াদহ ইউনিয়নে বিএনপির সাবেক আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
প্রধান অতিথি শরীফ উদ্দিন তার বক্তবে বলেন, ৫ আগষ্ট যে গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের আত্মার মাফিরাত কামনা করছি। যে সকল ছাত্র জনতা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরো বলেন আমরা মুসলমান আমরাও নামাজ পড়ি। কিন্তু কেউ যদি ধর্মের নামে রাজনীতি করে বিএনপির নামে আপপ্রচার করে তাহলে আমরা অবশ্যই তাদের প্রতিহত করবো।
তিনি বলেন, ফ্রাসিবাদ আওয়ামী লীগ সরকার সাধানর জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিতা ও গনতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আন্দেলোন করেছে। তাই নিরপেক্ষ ভাবে জাতীয় সংসদ নির্বাচন দ্রুত দিতে হবে। যাতে করে সাধারন জনগণ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করতে পারে। এতে গনতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম-আহবাদক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রুলু, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, রাকিব রাজিব, গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মি।


প্রকাশিত: January 10, 2025 | সময়: 6:45 am | সুমন শেখ