সর্বশেষ সংবাদ :

সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ

সাপাহার প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার এনডিসি খন্দকার আজিম আহম্মেদ নওগাঁর সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুুলাই যোদ্ধাদের হাতে সরকার আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। বৃহস্পতিবার সাপাহার উপজেলা প্রশসানের আয়োজনে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই চেক প্রদান করেন।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: গোলাম রাব্বানীসহ উপজেলা পরিষদের প্রত্যেক দপ্তরের প্রধানগণ সুধিজন, সাংবাদিক ও জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বাই সাইকেল ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান করেন।


প্রকাশিত: May 9, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ