, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকেই এই বিভাগের নতুন নাম সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই)। সোমবার (৫মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করে সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) করা হলো। গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ (২০২৪ সিরিজ) এর শিক্ষার্থীদের থেকে তৎপরবর্তী সিরিজের জন্য ইহা কার্যকর হবে। গত ০৫/০১/২০২৫ খ্রি. অনুষ্ঠিত সিন্ডিকেট -এর ১০৭তম সভায় গৃহীত সিদ্ধান্ত নং- ০৪(ক) মোতাবেক এ অফিস আদেশ জারি করা হলো।