সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে গান গাওয়ার জন্য ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডেকে নিয়ে শিক্ষানবীশ শিল্পীকে ধর্ষনের অভিযোগ উঠেছে মিঠুন মোল্লা সামে এক গানের শিক্ষকের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলা নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওই মেয়ের মা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। পুলিশ এই ঘটনার সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত মিঠুন মোল্লা (২৬) উপজেলার মশিন্দা গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে। এই ঘটনার সহযোগীতার অভিযোগে তার বড় ভাই খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত বনপাড়া পৌর এলাকার ওই মেয়েটি মিঠুন মোল্লার কাছে গান শিখছিল। বুধবার মশিন্দা গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে যায় মিঠুন মোল্লা। সন্ধ্যায় মশিন্দা বাজারে মিঠুন মোল্লার দোকানের ভিতরে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে মিঠুন। এ সময় মেয়েটির চিৎকারে বাজারের দোকানদার সহ অন্যান্য লোকজন এগিয়ে এলে ওই শিক্ষক পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, এই ঘটনার মেয়েটির মা বাদি হয়ে মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রকাশিত: April 24, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ