, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় গাছের নিচে চাপা পড়ে ফাইমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী বলে জানা গেছে।
পরিবারিক সূত্রে জানা গেছে, ওই নারী নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল। এ সময় প্রচন্ড বেগে ঝড়-বৃষ্টি হচ্ছিল। বাড়ির ওঠানে বিশাল একটি নারকেল গাছ ভেঙে তার শরীরের উপর পড়লে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন গৃহবধূর স্বামী সাবাজ আলী।
স্থানীয় লোকজন জানান, সাবাজ আলী ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।