সর্বশেষ সংবাদ :

তরুণ উদ্যােক্তা তৈরীতে বশেমুরবিপ্রবিতে ভিন্ন ধর্মী আয়োজন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

তরুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে তত্ত্বীয় লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে এ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর মার্কেটিং বিভাগর আয়োজন উদ্যােক্তা উৎসবের আয়াজন করা হয়। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেহমান হিসেবে উপাচার্য অধ্যাপক ড. হোসন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব উপস্থিত ছিলেন। এসময় তারা উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করে দেখেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মােঃ সােহেল হাসান এ ধরনের উৎসব আয়াজনের জন্য মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবান জানান এবং তরুণ উদ্যােক্তাদের সাথে ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা বলেন।

তারা আরও বলেন,এই ধরনের অনুষ্ঠান তরুণ উদ্যোক্তা তৈরীতে গুরুত্ব ভূমিকা পালন করে। আমাদের দেশকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্যোক্তা তৈরী হওয়া প্রয়োজন। এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের। ”

সানশাইন/নিলয়/শামি


প্রকাশিত: January 29, 2025 | সময়: 8:50 pm | Daily Sunshine

আরও খবর