রাজশাহীতে ১২তম এএনবি ব্যাংকার্স ক্লাব ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ব্যাংকার্স ক্লাবের ১২তম এএনবি ব্যাংকার্স ক্লাব ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই খেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক রথিন কুমার পালের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ট্রাস্ট ব্যাংকের রাজশাহী ম্যানেজার নুরুল হাবিব।
খেলায় ৬ টি গ্রুপে মোট ১৯ টি দল অংশ গ্রহণ করছে। খেলার উদ্বোধনী দিনে যমুনা মাঠে অংশ গ্রহণ করেন এনআরবিসি ব্যাংক ও অগ্রণী ব্যাংক। নির্ধারিত ১৫ ওভারের খেলায় ৯৫ রানে জয়ী হয় এনআরবিসি ব্যাংক।
পদ্মামাঠে খেলায় অংশ গ্রহণ করেন ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংক। প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে তিন উইকেট হারিয়ে মোট ২২৩ রান সংগ্রহ করে ট্রাস্ট ব্যাংক। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১২ রান করতে সক্ষম হয় ইসলামী ব্যাংক। এতে ১১ রানে জয়ী হয় ট্রাস্ট ব্যাংক। অপর দিকে মেঘনা মাঠে বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে খেলে ৭ উইকেটে জয় পাই সোনালী ব্যাংক।
কর্মব্যস্ততার মাঝে এই খেলার আয়োজনে অংশগ্রহণ করে ভালো লাগার কথা জানিয়ে এনআরবিসি ব্যাংক রাজশাহী শাখার ম্যানেজার আইজ্যাক নিউটন বলেন, কর্মব্যস্তার মাঝেও এই টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এতে জয় পরাজয় কোন বিষয় না। এটাতে বিভিন্ন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠে। এটাই আমাদের অনেক ভালোলাগা।
প্রথম খেলার জয় পেয়ে ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার উচ্ছাসিত হওয়ার কথা জানান ট্রাস্ট বাংকের ম্যানেজার ও ব্যাংকার্স ক্লাবেরে সাধারণ সম্পাদক নুরুল হাবিব বলেন, আমরা জয় পেয়ে দারুন উচ্ছ্বাসিত। আমরা সকলে মিলে মিশে এই খেলার উপভোগ ও শেষ করতে পারবো এমনটাই প্রত্যাশা করি।
প্রতিবছর ব্যাংক কর্মকর্তাদের এমন খেলার আয়োজন করতে পেরে ভালোভাবে খেলার সুসম্পন্ন করার আশা প্রকাশ করেন খেলার প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক রাজশাহী নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
নিজেদের মধ্যে সোহার্দ ও সম্পৃতি বজায় রাখতে এমন খেলা প্রতিবছর চালিয়ে যাওয়ার কর্থা জানান ব্যাংকার্স ক্লাবের পরিচালনা পর্ষদ।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক, আবুল কালাম আজাদ, বদর উদ্দীন, সাইফুজ্জামান, আকতারুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যাংকার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও রুপালী ব্যাংকের রাজশাহী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক সোয়াইবুর রহমান খান, ব্যাংকার্স ক্লাবের আজীবন সম্মাননা সদস্য বাংলাদেশ ব্যাংক রাজশাহীর জয়েন্ট ডাইরেক্টর এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ফেরদৌস আহমেদ, এবি ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক, প্রিমিয়াম ব্যাংকের ম্যানেজার সেলিম রেজা, স্ট্যান্ডার্ড ব্যাংক ম্যানেজার রেজাউল হক, সোনালী ব্যাংক ডিজিএম শাহাদাৎ হোসেন, অগ্রণী ব্যাংক ডিজিএম রেজাউল কবির, রুপালী ব্যাংকেরে আরএম গোলাম নবী, পূবালী ব্যাংকের আরএম সাজিদুর রহমানসহ সকল ব্যাংকেরে শাখা ব্যবস্থাপকবৃন্দ। খেলার অনুষ্ঠানটি ধারাভাষ্য ও উপস্থাপনা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুর রোকন মাসুম।


প্রকাশিত: মে ৩, ২০২৫ | সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর