, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ২০১৮ সালে জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় শ্রমিক দিবসে নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতনকারি ততকালীন থানার ওসি আবুল হোসেন এবং ততকালীন ওসি (তদন্ত) ও বর্তমান পার্শ্ববর্তী তানোর থানার ওসি আফজাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলা চত্বরে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় শ্রমিক দিবসের আলোচনা সভায় তাদের শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জানান, ততকালীন ২০১৮ সালে দিবসটি পালন করে বিএনপির নেতাকর্মীরা। এসময় শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় পুলিশ। ততকালীন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন ও ওসি (তদন্ত) আফজাল হোসেনের নের্তৃত্বে নেতাকর্মীদের উপর উপর্যুপরি লাঠিচার্জ করা হয়। পিটিয়ে আহত করা হয় থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদকে। এছাড়াও পুলিশের লাঠিচার্জে আহত হন থানা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুর হাসান রুবেল সহ অসংখ্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সেসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এই দুই পুলিশ কর্মকর্তা বিএনপির নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসর এই দুই পুলিশ কর্মকর্তা এখনো দায়িত্বে রয়েছেন।
এদের মধ্যে ওসি আবুল হোসেন ডিমশন প্রাপ্ত হয়ে সাব ইনস্পেকটরে নেমে এসেছেন। বর্তমান রাজশাহী সদর সার্কেলের দ্বায়িত্বরত সাব ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি। আর ওসি (তদন্ত) আফজাল হোসেন প্রমোশন পেয়ে হয়েছেন ওসি।
মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন বক্তব্যে বলেন, ততকালীন মোহনপুর থানা ওসি (তদন্ত) আফজাল হোসেন কেশরহাটের যুবদল নেতা রানা হত্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের ফাঁসিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি এই দুই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উর্ধতন পুলিশ কর্মকর্তাদের কাছে। পাশাপাশি দ্রুত তা বাস্তবায়নের অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবদল সাবেক সভাপতি ও জেলা বিএনপি সদস্য এ্যাড. তোফাজ্জল হোসেন তপু। আলোচনা সভা শেষে র্যালি করেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার সামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক জাকারিয়া মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, ধুরইল ইউনিয়ন বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নূর এ আলম সিদ্দিকী মূকুল,সাধারণ সম্পাদক ইউনুস আলী, যুবনেতা মির্জা শওকত আলী, যুবনেতা শাহরিয়ার সাজ্জাদ, উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাকিবুল ইসলাম লিটন, জাহানাবাদ ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন প্রমুখ।