, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যরিস্টার ফারজানা শারমীন পুতুল। এ নির্দেশ না মানলে শিক্ষকের এমপিও বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
শনিবার উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দর সাথে মত বিনিময় সভায় বক্তব্যে এ নির্দেশ দেন।
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা করতে হবে। স্কুলের কোন শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে এবং ঐ স্কুলের উন্নয়নে কোন বরাদ্দ দেওয়া হবে না।
তিনি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলা ধুলার ব্যবস্থা করারও নির্দেশ দেন।
তিনি আরো বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল যেন কেউ কোন কথা বলতে না পারে। আমরা সে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এজন্য সকরার শিক্ষকদের জীবনমান উন্নয়নে যা কিছু দরকার তার সবই করতে চলেছে।
এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর থানার ওসি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপিরর সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।